
হবিগঞ্জের মাধবপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি উপজেলার ধর্মঘর বিওপির বিশেষ টহলদল ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোখলেছ মিয়া নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করছে।
আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে দেবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সয়য় তাকে মোখলেছ মিয়া (৪০)কে আটক করা হয়।
আটককৃত মোখলেছ মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে। বিজিবি সূত্রে জানা যায়,আটককৃত ব্যক্তিকে তল্লাসী করে তার নিকট হতে নগদ ১৪,৬০,০০০/- (চৌদ্দ লক্ষ ষাট হাজার) টাকা এবং ০১টি বাটন মোবাইল পাওয়া যায়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার ভাই হুন্ডি ব্যবসায়ী মো. আবু বক্করের নির্দেশনা অনুযায়ী অজ্ঞাত নামা জনৈক ভারতীয় ব্যক্তির নিকট হতে উক্ত টাকা নিয়ে বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করে।
বিজিবি ২৫ ব্যাটালিয়ন সরাইলের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান,আটককৃত নগদ টাকা ও মোবাইল ফোনসহ ধৃত বাংলাদেশী নাগরিক মোঃ মোখলেছ মিয়া এবং তার ভাই মোঃ আবু বক্করের নামে মাধবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...