
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের শেষে প্রশিক্ষাণার্থীদের মেধা যাচাইয়ের জন্য একটি মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়।
এ পরীক্ষায় পুরস্কার পেলেন নিউজ এডিশনের সম্পাদক ও বাংলা ট্রিবিউনের শেরপুর জেলা প্রতিনিধি মো. উমর ফারুক সেলিম। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ মো. নূরুল করিম।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে জেলার নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে শেরপুরের বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। আর এটি শেষ হয় গতকাল রোববার (২৬ জুলাই)।
হাতি সংরক্ষণের জনসচেতনতা বিষয়ে প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ বন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।
এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণের প্রধান অতিথি বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল ও প্রকল্প পরিচালক এ. এস. এম জহির উদ্দিন আকন।
তিনি হাতি সংরক্ষণ প্রকল্প পরিচিতি, বাংলাদেশি হাতির অবস্থা, হাতির শারীরবৃত্ত ও শেরপুরে হাতি মানুষ সংঘাত ও তার নিরসনের কথা তুলে ধরেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. এ. আজিজ, আরণ্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. আব্দুল মোতালেব ও ময়মনসিংহ বন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
তিন দিনের প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, বালিজুরী রেঞ্জের সুমন মিয়া, শেরপুর জেলা বন বিভাগের সুমন সরকার, আল আমিন ও জেলার বিভিন্ন বিভাগের ২৫ জন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষণ শেষে সকলের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...