
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র হামহাম জলপ্রপাতে আটকা পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে যৌথ অভিযানে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ সময় স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে সহযোগিতা করেন।
গতকাল সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত দেখতে আসে। দুর্গম পাহাড়ি পথে যাওয়ার সময় দলের এক শিক্ষার্থী পা পিছলে পড়ে গিয়ে হাতে গুরুতর আঘাত প্রপ্ত হয়ে আহত হন। পরে শিক্ষার্থীকে নিয়ে দুর্গম পাহাড়ি পথে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চান।
খবর পেয়ে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পারে। পরে কমলগঞ্জ থানা পুলিশ, শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়।
দীর্ঘ প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিটের অভিযান শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়। আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অন্য পর্যটকরা সুস্থ রয়েছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর দ্রুত যৌথ অভিযান শুরু করা হয়। দুর্গম পথ হওয়া সত্ত্বেও পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ১০ জনের মধ্যে একজন আহত ছিলেন। তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তারা নিজ গন্তব্যে রয়ানা দেন।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ফয়েজ আহমদ বলেন, হামহাম জলপ্রপাতের পথ অত্যন্ত দুর্গম ও বর্ষাকালে পিচ্ছিল হয়ে যায়। তাই পর্যটকদের সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনে স্থানীয় গাইডের সহায়তা নিয়ে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...