‘হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচারবিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে’

প্রকাশিত: ৬:৪৭ পূর্বাহ্ণ , ১৬ নভেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচারবিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। গণমাধ্যমের একটি অংশও একই ভূমিকা রেখেছিল বলেও জানান তিনি।

শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর মাইডাস সেন্টারে আইন বিষয়ে অনুসন্ধানী সাংবাদিক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।টিআইবি ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে। গণমাধ্যমকর্মীরা এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

কর্মশালায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বক্তব্য রাখেন।

মন্তব্য লিখুন

আরও খবর