
শেখ হাসিনাসহ প্রায় ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। ওই আইনজীবী বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে তাকে ছয় মাস গুম করে রাখা হয়েছিল। এর আগে এক ব্যবসায়ী একই অভিযোগ করেছিলেন।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেন আইনজীবী সোহেল রানা।
সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৬৮), সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও র্যাবের ২০-২৫ জন অজ্ঞাত সদস্য।
পরে আইনজীবী সোহেল রানা বলেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি আমাকে উত্তরা থেকে র্যাব সদস্যরা তুলে নিয়ে ছয় মাস গুম করে রেখেছিল। গুম থাকা দিনগুলোতে আমাকে অবর্ণনীয় নির্যাতন করা হয়। এ ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছি।
এর আগে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে ১০ দিন ধরে নির্যাতন করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়।
গত সোমবার (২৩ সেপ্টেম্বর) এই অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নিজেই।
একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...