
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ (ইসলামী নতুন বছর) উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামী ১৫ জুন (সোমবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) থেকে নিয়মিত কার্যক্রম শুরু হবে।
যেহেতু ছুটিটি সোমবার পড়েছে, তাই যেসব কর্মচারীর সাপ্তাহিক ছুটি শনিবার ও রোববার তারা ১৫ জুন (সোমবার) মিলিয়ে ৩ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
অন্যদিকে, আমিরাতের শারজাহতে সরকারি কর্মচারী ও শিক্ষার্থীরা চার দিনের কর্মসপ্তাহ অনুসরণ করেন এবং যাদের সাপ্তাহিক ছুটি শুক্রবার, শনিবার ও রোববার, তারা সোমবারের সরকারি ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিনের ছুটি উপভোগ করবেন।
উল্লেখ্য, হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস পবিত্র মহররমুল হারামের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামী নববর্ষের সূচনা হয়। তবে আমিরাত সরকারের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, এবার ১৫ জুন সোমবার দেশটিতে হিজরি নববর্ষের ছুটি কাটাবেন চাকরিজীবীরা।
দুবাই সরকারি মানবসম্পদ বিভাগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব, সরকার ও জনগণসহ সমগ্র আরব ও মুসলিম বিশ্বের প্রতি শুভেচ্ছা জানিয়েছে। একইসঙ্গে দেশটির অব্যাহত সমৃদ্ধি, স্থিতিশীলতা ও অগ্রগতি কামনা করেছে।
ইসলামী বা হিজরি বর্ষপঞ্জি চন্দ্রমাসের ওপর ভিত্তি করে নির্ধারিত হয় এবং নতুন বছর শুরু হয় বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম দিনে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...