
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার মোঃ ইয়াছিন আরাফাত চৌধুরী নামে এক শিক্ষার্থী হিফজ বিভাগে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে বোর্ড স্ট্যান্ড করেছে। সে পোরশা ইত্তেফাকুল মাদারিস বোর্ড-এর অধীনে অনুষ্ঠিত হিফজ পরীক্ষায় ৩০০ নম্বরের মধ্যে ২৯৫ নম্বর পেয়ে এই গৌরব অর্জন করে।
ইয়াছিন আরাফাত চৌধুরী সাপাহার উপজেলার চৌধুরী পাড়ার বাসিন্দা মোঃ রাজু আহমেদ শাহ্ চৌধুরীর ছোট ছেলে। সে পত্নীতলা উপজেলার খেলনা ইউনিয়নের নরটুলী/সালসা দারুর রাশেদ হাফেজিয়া কওমী মাদ্রাসা থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। বর্তমানে সে ২১ পারা হিফজ সম্পন্ন করেছে। তার এই অনন্য সাফল্যে পরিবার, মাদ্রাসা ও এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
ইয়াছিনের ছোট চাচা সোহেল চৌধুরী রানা বলেন, “আলহামদুলিল্লাহ, ইয়াছিনের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করছি। আল্লাহ তায়ালা তার নেক আশা-আকাঙ্ক্ষা পূরণ করুন।” একই সঙ্গে তিনি মাদ্রাসার শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
নরটুলী/সালসা দারুর রাশেদ হাফেজিয়া কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ নাজমুল হোসেন বলেন, “ইয়াছিন অত্যন্ত মনোযোগী ও মেধাবী ছাত্র। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মহান আল্লাহ তায়ালা তাকে হক্কানী রব্বানী আলেম হিসেবে কবুল করুন এবং দ্বীনের দায়ী হিসেবে গ্রহণ করুন।”
ইয়াছিনের এই কৃতিত্বে স্থানীয় সুধীজনরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...