
১০ মার্চের মধ্যে সারাদেশের সকল শিক্ষার্থীশিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ।
বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে এ কথা জানান বিদায়ী উপদেষ্টা।
ড. ওয়াহিদউদ্দিন বলেন, অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতিতে অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সব বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজে অস্থির অবস্থা ছিলো। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সেখান থেকে বর্তমানে স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব হয়েছে।
বিদায়ী এ উপদেষ্টা আরও বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার ছিলো কারিকুলাম। বর্তমানে যে কারিকুলাম আছে সেটিতে দুই-তিন বছর স্থির থাকা ভালো। এই কারিকুলাম যুগোপযোগী করা প্রয়োজন।
সভায় শিক্ষকদের জন্যও সুখবর দেন ড. ওয়াহিদউদ্দিন। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আজহা থেকে কিছু বাড়াতে পারবো, এখনও আমি ঘোষণা দিচ্ছি না, কত বাড়াবো। আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে।
শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিলও তৈরি করা হচ্ছে জানিয়ে বিদায়ী উপদেষ্টা বলেন, এ বছরই কিছুটা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও রাখা হবে। তবে, পুরো ফান্ডটাকে টেকসই করতে হলে ১-২ বাজেটে হবে না, ভবিষ্যতে ৩-৪ বাজেটে আশা করি এটার সমাধান হয়ে যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...