
২০২৫ সালের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জানুয়ারি থেকেই বোরকা সহ মুখ ঢেকে রাখে এমন পোশাকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করবে সুইজারল্যান্ড। দেশটির সরকারের বরাত দিয়ে বুধবার এই খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে বোরকা পরিধানের বিরুদ্ধে রায় দিয়েছে দেশটির জনগণ। পরে দেশটিতে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করা হয়। তবে এই আইনের নিন্দা জানিয়েছে কতগুলো মুসলিম সংগঠন। এর আগে ২০০৯ সালে দেশটিতে নতুন কোনো মিনার নির্মাণের ওপরও একই প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
সর্বশেষ বোরকা নিষিদ্ধ করার বিষয়ে বুধবার সুইজারল্যান্ডের গভর্নিং ফেডারেল কাউন্সিল একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কেউ এই আইনটিকে লঙ্ঘন করলে তাঁকে ১ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রার মান অনুযায়ী যা ১ লাখ ৩৬ হাজার টাকারও বেশি।
সুইস সরকার আরও জানিয়েছে, বোরকার ওপর নিষেধাজ্ঞাটি প্লেন কিংবা কোনো কূটনৈতিক এবং কনস্যুলার প্রাঙ্গণে প্রযোজ্য হবে না। উপাসনালয় এবং অন্যান্য পবিত্র স্থানগুলোতেও কেউ চাইলে মুখ ঢেকে রাখতে পারবেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে—স্বাস্থ্য ও নিরাপত্তা, দেশীয় রীতিনীতি বা আবহাওয়ার কারণে মুখের ওপর কোনো আবরণ ব্যবহার অনুমোদিত থাকবে শুধু। শৈল্পিক উপস্থাপন এবং বিনোদন ও বিজ্ঞাপনের ক্ষেত্রেও এটির অনুমতি দেওয়া হবে। পাশাপাশি মতো প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশে ব্যক্তিগত সুরক্ষার জন্য কেউ চাইলে অনুমতি সাপেক্ষে মুখ ঢেকে রাখতে পারবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...