
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থীরা দিন-রাত ছুঁটছেন ভোটারের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে প্রচারণার মাঠে শুরু থেকেই বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন শার্শার যুবদল নেতা ও তরুণ প্রজন্মের আইকন, বেনাপোলের কৃতি সন্তান মো. ইমদাদুল হক ইমদাদ।
রবিবার (২৩ আগস্ট) ৬ষ্ঠ দিনে সকাল থেকেই বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ডে(দুর্গাপুর+নামাজগ্রাম) সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন তিনি। দিনভর এই প্রচারণায় শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ—সব বয়সের মানুষের মাঝে এক অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গণসংযোগকালে মো. ইমদাদুল হক ইমদাদ সাধারণ ভোটারদের নানা সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে একটি মডেল ও তিলোত্তমা পৌরসভা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তার প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে:
*ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ, জলাবদ্ধতা দূরীকরণ এবং বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা করা।
* পৌরসভার প্রধান সড়ক থেকে শুরু করে গলি রাস্তার সংস্কার ও নৈশকালীন আলোকসজ্জা নিশ্চিত করা।
* পৌরবাসীকে সব ধরণের সেবা হয়রানি ও দুর্নীতিমুক্তভাবে সরাসরি প্রদান করা।
* তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি এবং নারীদের নিরাপত্তা ও স্বাবলম্বী করার বিশেষ উদ্যোগ গ্রহণ।
ইমদাদুল হক ইমদাদের এই সহজ-সরল ও আন্তরিক মেলামেশাকে ইতিবাচকভাবে নিচ্ছেন সাধারণ ভোটাররা। প্রবীণদের সাথে কুশল বিনিময়, হাত মেলানো এবং সাধারণ খেটে খাওয়া মানুষের কথা কান দিয়ে শোনার মানসিকতা সর্বস্তরের মানুষের মন জয় করেছে।
প্রচারণায় দেখা গেছে, বয়োজ্যেষ্ঠরা তাকে কাছে পেয়ে মাথায় হাত দিয়ে দোয়া ও আশীর্বাদ করছেন। অন্যদিকে তরুণ ও যুবসমাজ তাকে নিজেদের প্রতিনিধি হিসেবে ভেবে স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নিচ্ছেন। শিশুদের মাঝেও তার এই উপস্থিতি এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
স্থানীয় বিশ্লেষক ও ভোটারদের মতে, দীর্ঘদিন ধরে তৃণমূলের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় মো. ইমদাদুল হক ইমদাদের একটি নিজস্ব ও শক্ত ভোট ব্যাংক গড়ে উঠেছে। ২নং ওয়ার্ডে ৬ষ্ঠ দিনের প্রচারণায় সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে, তাতে নির্বাচনী মাঠে তার জনসমর্থন আরও এক ধাপ এগিয়ে গেল বলে ধারণা করা হচ্ছে।
প্রচারনার ফাঁকে মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ জানান, “আমি বেনাপোলের সন্তান। এ মাটির মানুষের সুখ-দুঃখের সাথে আমি সবসময় ছিলাম এবং থাকব। পৌরবাসীকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক পৌরসভা উপহার দেওয়াই আমার প্রধান লক্ষ্য।”
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...