
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- দীর্ঘ প্রতীক্ষিত বেনাপোল-ঢাকা ট্রেন রুটে পদ্মা সেতু দিয়ে আগামী ২ ডিসেম্বর/২০২৪ যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। অপরদিকে,খুলনা থেকে ঢাকা ট্রেন রুটেও ট্রেন চলাচল চলবে। রেল সূত্রে জানা গেছে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ২ ডিসেম্বর সকাল ৬টায় ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন একই দিন বেলা ১১টার দিকে কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
বুধবার(২৩ নভেম্বর/২০২৪) বেনাপোল রেলওয়ে সহকারী স্টেশন মাষ্টার-পারভিনা আক্তার এ প্রমঙ্গে বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার বিষয়ে আমরা আশাবাদী।
এতে করে, ঢাকা থেকে বেনাপোল আসতে মোট যাত্রার সময় লাগবে আনুমানিক সাড়ে তিন ঘণ্টা। নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে।
সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে যশোর রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। ইতোমধ্যেই ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত লাইন পরিদর্শনের কাজ শেষ হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...