
শাহরিয়ার মিল্টন,শেরপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষে শেরপুরে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার রাতে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক আহবায়ক এ্যাডভোকেট আব্দুল মান্নান পিপির নেতৃত্বে শহরের ডিসিগেইট মোড় থেকে এ লিফলেট বিতরণ করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে ৩১ দফা রূপরেখার নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে ডিসিগেইট মোড়ে এক সংক্ষিপ্ত পথসমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং জনগণের অধিকার রক্ষায় রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এতে দলমত, জাতিধর্ম নির্বিশেষে গণতন্ত্র ও সব শ্রেণি-পেশার মানুষের অধিকারের কথা বলা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি এড. আলমগীর কিবরিয়া কামরুল, সাধারণ সম্পাদক কাজী সরোয়ার জাহান, বিএনপি নেতা জহুরুল হক কুদ্দুসসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...