
১৯৯৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩০ বছর! এই সময়ে ১৯ বার দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েও শিরোপা জিততে পারেনি ব্রাজিল। অবশেষে ৩১ বছর অপেক্ষার পর ১৯তম বারের প্রচেষ্টায় চ্যাম্পিয়ন হলো তাদের ক্রিকেট দল।
এর আগে ব্রাজিল ১৯৯৭, ২০১৫, ২০২২ ও ২০২৪ সালে রানার্সআপ হয়েছিল। এবার পানামাকে ৩ রানে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টের ট্রফি হাতে নিলো তারা। এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। ১২ বার চ্যাম্পিয়ন দলটি এনিয়ে গত দুই আসরে অংশ নেয়নি।
কলম্বিয়ায় অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে পানামার বিপক্ষে ব্রাজিল ৭ উইকেটে ১২৮ রান করে। ফাইনালে তাদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন উইলিয়াম ম্যাক্সিমো। এছাড়া ত্রিশ ছুঁয়েছেন অধিনায়ক মাইকেল আসুনসাও।
১২৯ রানের লক্ষ্যে নেমে মাহমেদ বাওয়ার ৪৬ রানের সুবাদে লড়াই করে পানামা। আসুনসাও ও গ্যাব্রিয়েল অলিভেইরার কৃপণ বোলিংয়ে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা। ৫ উইকেটে ১২৫ রানে থামে পানামা।
আসুনসাও শেষ ওভারে ১৪ রান ডিফেন্ড করতে সফল হয়েছেন ১০ রানের বিনিময়ে এক উইকেট নিয়ে। ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এছাড়া অলিভেইরা ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ১ উইকেট। দুটি উইকেট পেয়েছেন ইয়াসা হারুন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...