
কয়েকশ’ কোটি টাকা ঋণখেলাপি থাকায় চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী মো. সাহাবুদ্দিন আলমের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞাসহ পাসপোর্ট জব্দ করার নির্দেশ দিয়েছিলেন আদালত। অবশেষে ৩৭৬ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ করার পর তার বিদেশ যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। সেই সঙ্গে তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেন আদালত, অবশ্য সেটি ৪৫ দিনের জন্য।
শাহাবুদ্দিন আলম চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকার সামান্নাজ সুপার অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এস এ গ্রুপের চেয়ারম্যান।
রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মো. মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদেশে তাকে পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেন আদালত।
জানা গেছে, রূপালী ব্যাংকের দায়ের করা একটি মামলায় রোববার অর্থঋণ আদালতে হাজির হয়েছিলেন সাহাবুদ্দিন আলম। এ দিন ২১ লাখ টাকার একটি পে-অর্ডার জমা দেন তিনি। একই সঙ্গে তিনি বিদেশ যাওয়ার অনুমতি এবং পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য আবেদন করেন। শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন আদালত।
অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ব্যবসায়ী সাহাবুদ্দিন আলম তিন বছরে ৩৭৬ কোটি টাকা খেলাপিঋণ পরিশোধ করেছেন। আদালত সার্বিক বিবেচনায় তাকে ৪৫ দিনের জন্য পাসপোর্ট ফেরত ও বিদেশযাত্রার অনুমতি দিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...