
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। একইসাথে চুরি হওয়া ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে শেরপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব জানান জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম। মঙ্গলবার ভোরে শহরের থানা মোড়ে সদর থানার টহল পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হৃদয় রহমান (২৫), লক্ষীপুর জেলার কমল নগর উপজেলার চর সামসউদ্দিন গ্রামের ফারুক মিয়ার ছেলে রাসেল (২৩), চট্টগ্রাম জেলার সন্ধীপ উপজেলার মাইক ভাঙ্গা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রিয়াজুল (৩৫), কুমিল্লা জেলার মোরাদ নগর উপজেলার যাত্রাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৩২), একই উপজেলার বিল্লালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউনুস (৩৫), ঢাকার লালবাগ শহীদ নগর এলাকার আবদুলের ছেলে রানা (৩০), একই এলাকার বাবুলের ছেলে ফারুক (২৪), শেরপুর শহরের নৌহাটা এলাকার আব্দুর রহমানের ছেলে আক্রাম (৩৫), গৌরিপুর এলাকার সেলিমের ছেলে বাবু (২১) ও খরমপুর এলাকার বাদশাহ মিয়ার ছেলে শিমুল মিয়া (৩৫)।
পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা গেছে, জেলা শহরের রঘুনাথ বাজারস্থ কোরাইশী কমপ্লেক্সের মাহি টেলিকম এর মালিক প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান তালাবদ্ধ করে চলে যান।
মঙ্গলবার ভোর রাতে প্রথে কোরাইশী কমপ্লেক্সের প্রবেশ গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে চোর চক্র। পরে তারা মাহি টেলিকমের তালা কেটে ৩টি ট্রাভেল ব্যাগের মধ্যে ৫৫ টি বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড নতুন মোবাইল ফোন সেট নিয়ে চলে যায়।
এসময় সোর্সের মাধ্যমে খবর পেয়ে শহরের রঘুনাথ বাজার থানার মোড় এলাকায় টহল পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। পরে তাদের সাথে থাকা ২টি রড কাটারসহ তিন ব্যাগ ভর্তি এন্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়।
মাহি টেলিকমের স্বত্বাধিকারী কামারুজ্জামান মিন্টু তালুকদার বলেন, উদ্ধার হওয়া ৫৫টি মোবাইলের বাজার মুল্য ১১ লাখ টাকা।
জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর আটক ১০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...