
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ৫ জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বুধবার (৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ৫ জেলেকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া জেটি ঘাটে নিয়ে আসে বিজিবি।
এর আগে সোমবার (৭ অক্টোবর) টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনা থেকে জেলেদের ধরে নিয়ে যায় আরকান আর্মি। তবে বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার (৮ অক্টোবর দুপুরে।
ফেরত আসা জেলেরা হলেন- শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩), মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯) ও চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়। আরাকান আর্মির সঙ্গে আলোচনার পর বুধবার সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফনদীর শূন্যরেখায় যায়। আলোচনার পর পাঁচ জেলেকে ফেরত আনে বিজিবি। জেলেদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম বলেন, সোমবার ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার দুপুরে। জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছিল, একটি নৌকাযোগে নাফনদীতে মাছ ধরতে নামলে তাদের অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা মায়ানমারের দিকে নিয়ে যায়। তখন বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছিল। আজকের তাদের ফেরত দিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...