
সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক মোহাম্মদ আলমগীর মহিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মুহিবুর রহমানের আইনজীবী আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, আদালতে তোলার পর মুহিবুর রহমানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। মামলার মূল নথি দায়রা জজ আদালতে থাকায় জামিন শুনানি আগামী সোমবার (১৫ অক্টোবর) ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আইনজীবী আব্দুল হামিদ জানান, মুহিবুর রহমানকে গ্রেপ্তার করে আজ আদালতের তোলা হয়েছে। সেখানে আমরা জামিন আবেদন করি। সংশ্লিষ্ট আদালত না থাকায় তার জামিন হয়নি। ৪ আগস্টের ঘটনায় তাকে অযথাই মামলার আসামি করা হয়েছে। মিথ্যাভাবে তার ওপর মামলা করায় তিনি হয়রানির শিকার হয়েছেন। তিনি গুরুতর অসুস্থ থাকায় তার চিকিৎসার ব্যবস্থা করা এবং কারাগার আইন অনুযায়ী তাকে মর্যাদা দেওয়ার জন্য আদেশ হয়। তিনি পাঁচবারের এমপি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমরা আগামী ১৫ তারিখ তার জামিন আবেদন করব।
এর আগে মঙ্গলবার (০৮ অক্টোবর) রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবারে (০৯ অক্টোবর) রাতে তাকে সুনামগঞ্জে নিয়ে আসা হয়৷
উল্লেখ্য, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শতাধিক ছাত্রজনতা আহত হন। ওই ঘটনায় ৯৯ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে মামলা করার গ্রেপ্তার করা হয় এমএ মুহিবুর রহমান মানিককে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...