
বাবুল রহমান রবিন,গাইবান্ধাঃ ভোটের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার বাস্তবায়ন করলে কোনো কর্মসূচি দেওয়া হবে না’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
৮ দফা দাবিতে ১১ দলীয় জোটের ঘোষিত ঢাকা-রংপুর লং মার্চ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চৌমাথা মোড়ে শনিবার পথসভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, সরকার জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে এবং ৮ দফা দাবি না মানলে আমরা এক দফার আন্দোলনে যাব। তবে ৮ দফা দাবি মানা হলে এক দফার প্রয়োজন হবে না। আর দাবি মানা না হলে এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা থেকে সড়ক পথে রংপুরের উদ্দেশে যাত্রা করা লংমার্চের বহরটি পলাশবাড়ীতে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। পরে সেখানে পথসভা হয়।
শফিকুর রহমান বলেন, সরকার বলেছিল- ‘এক কোটি মানুষকে চাকরি দেবে’। কিন্তু এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে। তিনি সারের দাম বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিয়েও সমালোচনা করেন।
পথসভায় আরও বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোওয়ারী, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আবদুল্লাহ হাসনাত, এবি পার্টির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবদুল হালিম এবং ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ অনেকে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...