
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে মাটির কূপের গভীরে নেমে শ্বাসরুদ্ধ হয়ে নিহত দুই জনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিরঞ্জন কোচের স্ত্রী শান্তনা কোচ ও নারায়ণ কোচের স্ত্রীর হাতে এ সহায়তার চেক তুলে দেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, বাংরাদেশ আদিবাসী কোচ ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি রয়েল কোচ প্রমুখ।
ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, কূপ খনন করতে গিয়ে নিহত দুই পরিবারের সদস্যদের হাতে সরকারিভাবে ২৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে। এছাড়া পানির সমস্যা সমাধানে একটি গভীর নলকূপের ব্যবস্থা করা হচ্ছে।
জানা গেছে, গত ১৩ এপ্রিল বিকেলে ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়িতে কূপ খনন করতে গিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়ির নীলমোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) ও রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫) মারা যান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...