
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৮এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে আগুনে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত অফিসার ফয়েজ আহমদ।
স্থানীয় ব্যবসায়ী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকান ও একটি বসতঘর পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল ও মূল্যবান সামগ্রী কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস দেরিতে ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহমদ জানান, ‘ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় আমার ১০ লক্ষাদিক টাকার মালামাল উদ্ধার করি। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘আমরা আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...