
শাহরিয়ার মিল্টন , শেরপুর : আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত মাত্রায় হর্ন বাজানোর অভিযোগে ১৫টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ ও আট ট্রাক চালককে জরিমানা করা হয়।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) সদর উপজেলার গৌরীপুর এলাকায় এ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
এসময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘনের দায়ে আট জন ট্রাক চালককে আট হাজার ৭শ টাকা জরিমানা আদায়সহ ১৫টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...