
“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় খাগড়াছড়ি পৌরটাউন হল প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি, বিভাগীয় বন কর্মকর্তা, এনএসআই-এর যুগ্ম পরিচালক, জেলা বিএনপির প্রতিনিধি, খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিনিধি এবং জেলার পরিবহন সেক্টরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জেলার পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হলে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন শহরে প্রবেশ বন্ধ করা, ফুটপাত দখলমুক্ত রাখা, পর্যটন রোডসহ প্রধান প্রধান সড়ক প্রশস্ত করা এবং একটি আধুনিক বাস টার্মিনাল স্থাপন অত্যন্ত জরুরি। বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...