
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস—যেদিন শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে-বিদেশে কাজ বন্ধ রাখার রীতি, সেদিনও ফরিদপুরের বোয়ালমারীতে কিছু নির্মাণকাজ অব্যাহত রয়েছে। এ নিয়ে স্থানীয় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বোয়ালমারী পৌরসভার নাটমন্দির সড়কের পাশে ডাকবাংলো সংলগ্ন এলাকায় মো. দিনার নামে এক ব্যবসায়ী ছয়তলা ভবনের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। নিয়ম অনুযায়ী দিবসটিতে শ্রমিকদের ছুটি দেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট মালিকপক্ষ তাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন।
একজন নির্মাণশ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা শ্রমিক না, কামলা। আমাদের ছুটি নেই। পেটের দায়ে কাজ করতে হয়।”

এ বিষয়ে ভবন নির্মাতা মো. দিনার দাবি করেন, “আমি শ্রমিক ইউনিয়নের নেতাদের কাছ থেকে আজকের দিনের কাজের অনুমতি নিয়েছি। সে কারণেই শ্রমিকরা কাজ করছে।”
তবে শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী বলেন, “তারা বলেছিল সকাল ৯টার আগে একটি পিলার ঢালাই করে কাজ বন্ধ রেখে দিবসের কর্মসূচিতে যোগ দেবে। কিন্তু তারা কথা রাখেনি এবং পুরো সময় কাজ করেছে। এটা নিয়মবহির্ভূত। শ্রমিক ও মালিক—উভয়ের বিরুদ্ধে আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব।”
স্থানীয় শ্রমিকদের অভিযোগ, পহেলা মে-র তাৎপর্য নষ্ট করে এভাবে শ্রমিকদের দিয়ে কাজ করানো শুধু শ্রমিকদের অধিকার হরণেরই নামান্তর।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...