
মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে ধানুরিয়া গ্রামে রবিবার রাত আনুমানিক দেড় টার দিকে হাজী মোঃ এতেম আলী মাস্টারের বাড়ীতে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে হামলায় ঘরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। সেই সাথে বেশ কয়েকটি চকলেট বোমা ফাটিয়ে এলাকায় আতংস্ক সৃষ্টি করে এলাকা ত্যাগ করে ওই সন্ত্রাসীরা।
ওই বাড়ীর মালিক অবসর প্রাপ্ত শিক্ষক হাজী মোঃ এতেম আলী মাষ্টার জানান- শনিবার রাত আনুমানিক দেড় টার দিকে বাড়ীর পিছনের দিকে একদল সন্ত্রাসী এসে অর্তকৃত হামলা চালায় হামলা করে বাড়ীর ঘরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে টিনের বেড়ায় আঘাত করে এ সময় স্থানীয় গ্রামবাসি এগিয়ে আসলে সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে এলাকায় আতংস্ক সৃষ্টি করে চলে যায়।
ওই বাড়ীতে যে বোম ফাটানো হয়েছে তা বিয়ে বা কোন উৎসবে যে পটকা ফাটানো হয় সেই গুলো একাধিক ওই পটকা সেখানে পড়ে থাকতে দেখা গিয়েছে যা ফোটেনি। আসলে এ গুলো শুধু আওয়াজ করার জন্যই ফুটানো হয়।
এ ব্যপারে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান এতেম আলী মাষ্টারের পরিবার। পাংশা মডেল থানার ডিউটি অফিসার এস আই কামাল হোসেন বলেন মাত্রই একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয়রা বলছেন এই মাস্টার পরিবার একটি নিরীহ পরিবার তারা এলাকার মধ্যে সম্ভ্রান্ত বলেই জানেন সবাই এমন হামলা কেন তা কেউ অনুমান করতেই পারছেন না। তবে সম্প্রতি ওই এলাকায় কিছু উঠতি বয়সের ছেলেদের একাধিক গুরুপ রয়েছে বলে জানাগেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক বলেন রাত ১২-১ টার দিকে প্রায় প্রতিদিনই ১২/১৫ জনের একটি দল এই এলাকার মধ্যে ঘুড়ে বেড়াচ্ছে তাদের নিকট আগ্নেয়ান্ত্র রয়েছে। এমন অন্তত ২টি গুরুপ ওই এলাকার মধ্যে বিরাজমান বলেও ধারানা তার। এ ব্যাপারে থানা পুলিশসহ আইন শৃংঘলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...