
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে মৎস্য প্রজেক্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিজল হক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার (৪ মে) উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের মাধবপুর-মুরগাচুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শহিজল হক একই গ্রামের মৃত অছিমদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সকালে বৃদ্ধ শহিজল হক শ্রীবরদী উপজেলার মাধবপুর-মুরগাচুরা গ্রামের উকিল মিয়ার মৎস্য প্রজেক্টের পুকুর পাড়ে ঘাস কাটতে যান।
এ সময় প্রজেক্টের সেচ পাম্পের সঙ্গে থাকা খুঁটির জিআই তারে জড়িয়ে শহিজল হক বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৎস্য প্রজেক্ট মালিক উকিল মিয়া বলেন, কীভাবে খুঁটির জিআই তার বিদ্যুতায়িত হয়েছিল তা আমি জানি না।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, এই ঘটনায় নিহতের ছেলে সওদাগর বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...