
শাহরিয়ার মিল্টন , শেরপুর : ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালচক্রের মাধ্যমে ঘুষ লেনদেন ও নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) শেরপুর সার্কেল অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ মে) দুপুরে দুদকের জামালপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করেন ।
অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় অসাধুতা, দালালদের উপস্থিতি ও অনিয়মিত পদ্ধতিতে ফিটনেস সার্টিফিকেট ইস্যুর প্রমাণ সংগ্রহ করেন। এ সময় বিআরটিএ কার্যালয়ের কিছু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধেও অনিয়মে জড়িত থাকার অভিযোগ পান তারা।
অভিযানকালে দুদকের জামালপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আতিউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত