
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশাল নজরুল মঞ্চে উদযাপনের দাবিতে ‘আমরা ত্রিশালবাসী’র ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১২ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাড়কের নজরুল অডিটরিয়ামের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল বেরকরে নজরুল প্রেমীরা। বিক্ষোভ শেষে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কুমিল্লায় পালনের ঘোষণা আসলে এমন খবরে ফুসছে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল প্রেমিকরা। জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে পালনের দাবী সাধারন জনগনের।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত, ত্রিশাল উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসেন, শুকতারা সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাব।
মানববন্ধনে বক্তারা বলেন, কবি নজরুল রফিজ উল্লাহ দারোগার সাথে ত্রিশালে আসেন। কবি এই ত্রিশালের মাটিতে না আসলে জাতীয় কবির মর্যাদা পেতেননা। আমরা কবির ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে এই নজরুল মঞ্চেই দেখতে চাই। আমাদের এ প্রাণের দাবী মেনে না নেওয়া হলে সাধারন জনগনকে সাথে নিয়ে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...