ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার শিশু তানহা

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ , ১২ মে ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

এস এম রবিউল ইসলাম রুবেল ফরিদপুরঃ ফরিদপুর জেলার নগরকান্দা থানার রামপাশা এলাকার পপি বেগম (৩৭) ও তার স্বামী মো. কাইয়ুম বিশ্বাস (৪০)-এর মধ্যে গত ২ নভেম্বর ২০২৪ তারিখে তালাক হয়। তালাকের পর তাদের ৮ মাস বয়সী শিশু কন্যা তানহা আক্তারকে কাইয়ুম বিশ্বাস জোরপূর্বক নিজের কাছে রেখে দেন।

পরে পপি বেগম কন্যা তানহাকে ফিরিয়ে নেওয়ার জন্য এগিয়ে গেলে কাইয়ুম বিশ্বাস শিশুটিকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানান। এই ঘটনার প্রেক্ষিতে পপি বেগম বিজ্ঞ আদালতে নগরকান্দা পিটিশন নং- ৪১১/২৪, ফৌজদারি কার্যবিধির ধারা ১০০ অনুযায়ী মামলা দায়ের করেন (তারিখ: ০৪/০৫/২০২৫)।

পিটিশনের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গতকাল ১১ মে ২০২৫, সন্ধ্যা ৫:১০ মিনিটে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে শিশু তানহা আক্তারকে উদ্ধার করে।

উদ্ধারকৃত শিশুকে পরবর্তীতে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়।