
মজিবুর রহমান : নেত্রকোনার কেন্দুয়ায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উপজেলায় পাতারিয়া গ্রামের সবজি চাষি সুমন মিয়ার কুমড়া ক্ষেত রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি।
জানা যায়, চলতি মৌসুমে সুমন মিয়া ৪৫ শতাংশ জমিতে কুমড়া, ১৫ শতাংশ জমিতে বেগুন এবং ২০ শতাংশ জমিতে ঝিঙা চাষ করেছিলেন। কুমড়া গাছে প্রচুর ফলন হয় এবং তিনি প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টাকার কুমড়া বিক্রি করছিলেন। কিন্তু মাত্র এক সপ্তাহের মাথায় দুর্বৃত্তদের কুপরিকল্পনার শিকার হন তিনি।
গত শনিবার গভীর রাতে কুমড়া ক্ষেতের সমস্ত গাছ কেটে ফেলে
দুর্বৃত্তরা। রোববার সকালে সুমন ক্ষেতে গিয়ে এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন।
কৃষক সুমন মিয়া বলেন, “আমি ধারদেনা করে এই চাষ করেছিলাম। এখন কিভাবে ঋণ পরিশোধ করব বুঝতে পারছি না।” দুর্বৃত্তরা হয়তো তাঁর বেগুন ও ঝিঙা ক্ষেতের দিকেও নজর দিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন।
তিনি আরও বলেন, “আমার তো এলাকায় কোনো শত্রু নেই। আমাকে নিঃস্ব করতেই এই কাজ করেছে।”
স্থানীয়রা জানান, সুমন একজন সৎ ও পরিশ্রমী কৃষক। তিনি বছরের পর বছর ধরে সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন। গ্রামের মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এবিষয় উপজেলা কৃষি অফিসার হুমায়ূন দিলদার জানান,খবর পেয়ে অফিসার পাঠিয়েছি। ঘটনাটি খুবই দুঃখজনক। এই ক্ষতি পোষানো একজন কৃষকের জন্য খুবই কঠিন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...