
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শ্যামল কুমার রায়ের বিরুদ্ধে পৃথক দুটি থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা শহরের শেরপুর এলাকার বাসিন্দা আনিছুর রহমান (১৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় ২৪০ জনের বিরুদ্ধে এবং কসবা উপজেলার কুটি ইউনিয়নের সিরাজুল হক ইমু (১১ নভেম্বর) কসবা থানায় ১২৭ জনের বিরুদ্ধে মামলার দায়ের করা করেন।
মামলার এজাহার নামীয় আসামী শ্যামল কুমার রায় কসবা উপজেলার কুটি গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে। তিনি কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন। কসবার সৈয়দাবাদের সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক জিএস শ্যামল কুমার রায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
দুটি মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা মামলায় সাবেক গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে প্রধান ও যুবলীগ নেতা শ্যামল রায়কে মামলার ২০৪ নং আসামী করা হয়। কসবা থানার মামলায় সাবেক আইনমন্ত্রী এড.আনিসুল হককে প্রধান আসামী করা হয়। সেই মামলায় তাকে ১১ নং আসামী হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
দুটি মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট একইদিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়া এলাকায় প্রধান আসামী মোকতাদির চৌধুরীর নির্দেশে মামলার আসামীরা ছাত্রজনতার মিছিলে আক্রমণ করে এবং সেখানে থাকা মোটর সাইকেলসহ বিভিন্ন স্থাপনায় ককটেল বিষ্ফোরণ ও অগ্নি সংযোগ করে।
একইভাবে কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটি বাজারের চৌরাস্তার মৌড়ে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্রজনতার উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আক্রমণ করে এবং সেখানে ৫টি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে বোমা ও ককটেল মেরে আনুমানিক পনের লক্ষ টাকার ক্ষতি করেন। এ ঘটনায় পৃথক দুটি মামলার বাদী ও সাক্ষীসহ বেশ কয়েকজন আহত হন।
মামলার অভিযোগের বিষয়ে শ্যামল রায় বলেন, ঘটনার তারিখ ও সময়ে আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম না। তখন আমি ঢাকায়। হয়রানির জন্য এসব মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...