
মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়ার ঐতিহ্যবাহী সাজিউড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানে ভয়াবহ অবনতি ঘটেছে। আধুনিক অবকাঠামো থাকা সত্ত্বেও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয়ের পাশের হার মাত্র ১৩ শতাংশ। যা উপজেলার মধ্যে সর্বনিম্ন। ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছেন অভিভাবক ও এলাকাবাসী।
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ভবন ও কারিগরি অবকাঠামো এখন দৃষ্টিনন্দন। কিন্তু শ্রেণিকক্ষে সেই উন্নয়নের ছাপ নেই। অনুমোদিত ১৬ জন শিক্ষকের স্থলে আছেন মাত্র ১৩ জন। ভূগোল, আইসিটি, চারু ও কারুকলার ক্লাস হচ্ছে না। কারিগরি শাখায় ১২ জনের স্থলে মাত্র ১ জন শিক্ষক কর্মরত। অথচ কারিগর শাখায় তিনিই ভালো ফলাফল এনেছেন বলে সুত্র জানায়।
১৩ জুলাই সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিটি শ্রেণিতেই উপস্থিতির হার অর্ধেকের নিচে। ষষ্ঠ শ্রেণিতে ৬১ জনের মধ্যে ২৩ জন, সপ্তম শ্রেণিতে ৭৯ জনের মধ্যে ২৭ জন,অষ্টম শ্রেণিতে ৬২ জনের মধ্যে ১১ জন, নবম শ্রেণিতে ৭৬ জনের মধ্যে ১৮ জন ও দশম শ্রেণিতে ৭৫ জনের মধ্যে মাত্র ২০ জন উপস্থিত।
আধুনিক ভবনের আড়ালে সাজিউড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার এই ভরাডুবি স্থানীয়দের কাছে এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “ক্লাস হয় না, টাকার লোভে সবাইকে পরীক্ষায় বসানো হয়েছে। এখন খারাপ রেজাল্টের দায় নিয়ে আমাদের লজ্জা পেতে হচ্ছে।”
প্রধান শিক্ষক গোলাম মস্তুফা স্বীকার করেন, “রেজাল্ট নিয়ে আমরা লজ্জিত। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে কাজ করছি। ছাত্রছাত্রীরা মোবাইলে আসক্তি আর শাসন করলে অভিভাবকদের বিরূপ প্রতিক্রিয়া পড়তে হয় এমন অসহায়ত্বের কথাও জানান তিনি।
বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম ও অভিভাবক সদস্য সাফায়েত উল্লাহ জানান, “ফলাফলে আমরা হতাশ। কারণগুলো চিহ্নিত করে কাজ শুরু করেছি। আগামীতে অবশ্যই ভালো কিছু করতে পারব।”
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...