
জয়পুরহাটের কালাইয়ে অটোরাইচ মিলে কাজ করার সময় তুষের ভাপারে পড়ে আতিকুর রহমান নাসিম (১৯) নামে এক আলিম পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে কালাই পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন তালুকদার অটোরাইচ মিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের হজবর আলীর ছেলে এবং কড়ই নুরুল হুদা আলিয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন নাসিম। পরিবারের অভাব-অনটনের কারণে লেখাপড়ার পাশাপাশি ওই রাইচ মিলে শ্রমিকের কাজ করতেন তিনি। পরীক্ষা না থাকায় বুধবার সকালে কাজে যান।
দুপুরে মিলের ভাপারের গেট খুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান তিনি। সহকর্মীরা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল হাসান জানান, ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...