
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক, শিক্ষিকা ও জুলাই যোদ্ধাদের জুলাইয়ের গল্প বলা এবং “জুলাই স্মরণ অনুষ্ঠান-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ই জুলাই (বৃহস্পতিবার) ২০২৫ খ্রি: সকাল ১০.৩০ ঘটিকায় চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সুদীপ কুমার পাল মহোদয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম।
এতে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ বশির জিসান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইউনুছ আহমেদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নূরুন নাহার ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক জনাব শায়লা শারমীন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইইই বিভাগের ২২ ব্যাচের ছাত্র তানভির আহমেদ, সিএসই ২১ ব্যাচের ছাত্র মাহি আব্দুল্লাহ, ইটিই বিভাগের ছাত্র মো: ইসফাক আহমেদ জীম, ইইই ২১ ব্যাচের ছাত্র তাহমিদুল ইসলাম সামিন, সিএসই ২০ ব্যাচের ছাত্র আতফান বিন নুর এবং সিএসই বিভাগের ২২ ব্যাচের ছাত্র ফায়জুল কবির।
এতে সঞ্চালনা করেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান ও সিন্ডিকেট শাখার সেকশন অফিসার জনাব মীর মোহাম্মদ রাতুল হাসান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন চুয়েট এর স্টাফ কোয়াটার জামে মসজিদের ইমাম মাওলানা হামিদ উল্লাহ।
অনুষ্ঠানে গত বছরের জুলাইয়ে সংগঠিত বিভিন্ন ঘটনার স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট কয়েকটি প্রামাণ্য চিত্র প্রর্দশিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...