
এস এম রবিউল ইসলাম রুবেল ফরিদপুর : গণ-অভ্যুত্থানের ঘোষণা দিয়ে ফরিদপুর শহরে বৃহৎ পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণ-অভ্যুত্থানের পতাকা উড়াব।”
তিনি বলেন, “গোপালগঞ্জে মুজিববাদীদের কোনো জায়গা হবে না। সেখানে স্থান পাবে কেবল বাংলাদেশপন্থীরা। আমরা মুজিববাদী ফ্যাসিবাদ ও সন্ত্রাস থেকে দেশকে মুক্ত করব।”
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি থাকলেও গোপালগঞ্জে সশস্ত্র হামলার মুখে পড়তে হয়েছে আমাদের। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় অংশ নেয়। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা সেদিন পথসভা করি, পদযাত্রা করিনি। এরপরও ফেরার পথে হামলা হয়।”
তিনি আরও বলেন, “গোপালগঞ্জের চারজনের মৃত্যুর খবর পেয়েছি। আমরা কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। চাই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শাস্তি। একইসঙ্গে, একজন নিরীহ মানুষও যেন হয়রানির শিকার না হয়, সেটাই আমাদের দাবি।”

নাহিদ ইসলাম বলেন, “যা কিছুই হোক, পদযাত্রা থামানো যাবে না। ৬৪ জেলায় পদযাত্রা করেই আমরা ঘরে ফিরব। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে।”
এসময় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, কেন্দ্রীয় সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, শ্রমিক উইংয়ের সমন্বয়ক মাজহারুল ইসলাম, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, ফরিদপুরের সমন্বয়কারী সৈয়দা নিলীমা দোলা ও তৌহিদ আহমেদ আশিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফরিদপুর পদযাত্রায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।
এনসিপির কেন্দ্রীয় নেতারা খুলনা থেকে গাড়িবহরসহ দুপুর দেড়টায় ফরিদপুর শহরে প্রবেশ করেন। সার্কিট হাউজে সংক্ষিপ্ত অবস্থানের পর তারা পদযাত্রা শুরু করেন। বেলা আড়াইটার দিকে আলীপুর মোড়ে ইমামউদ্দিন স্কয়ারে পথসভায় বক্তব্য দেন নেতৃবৃন্দ। পরে ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্বোধন করেন।
পদযাত্রা ঘিরে শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। মোতায়েন ছিল পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...