
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রাম বর্তমানে ‘টমেটো গ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে। শতাধিক পরিবারের গ্রামটিতে নার্সারি ও উন্নত জাতের টমেটো চাষে রীতিমতো কৃষি বিপ্লব ঘটেছে। কিন্তু বছরের পর বছর অবহেলিত কাঁচা রাস্তার কারণে কৃষকদের স্বপ্ন পূরণে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, বনগাঁওয়ের প্রায় প্রতিটি বাড়ির আঙ্গিনায় রয়েছে নার্সারি। কোথাও অনাবাদি নেই এক টুকরো জমিও। নার্সারি ও সবজি চাষকে ঘিরে গড়ে উঠেছে গ্রামের অর্থনৈতিক ভিত্তি। কিন্তু মাত্র দুই কিলোমিটার কাঁচা রাস্তা গ্রামের মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।
স্থানীয় কৃষক আব্দুর রাজ্জাক, রুমেল মিয়া, সাইদুর রহমান, জুবেল আহমেদ, সাদ্দাম আলী ও মনির মিয়া জানান, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। নিজেদের উদ্যোগে প্রতিবছর মাটি ফেলে কিছুটা মেরামত করলেও বর্ষাকালে তা অচল হয়ে যায়। ফলে বাইরের পাইকাররা গ্রামে আসতে অনীহা প্রকাশ করছেন। বাধ্য হয়ে স্থানীয়দের কাছে কম দামে চারা ও ফসল বিক্রি করতে হয়।
কৃষি উদ্যোক্তা আব্দুল মতিন বলেন, “শুধু রাস্তা পাকাকরণ হলে বনগাঁও থেকে বছরে কোটি টাকার চারা বিক্রি করা সম্ভব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পুরো গ্রামে কৃষি-ভিত্তিক অর্থনৈতিক বিপ্লব ঘটতে পারত।”
এদিকে কাঁচা রাস্তার দুরবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীরাও। উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার বলেন, “এখানে শতভাগ মানুষ পরিশ্রমী, কৃষিকাজের মাধ্যমে স্বাবলম্বী হতে চায়। কিন্তু একমাত্র প্রতিবন্ধকতা যোগাযোগ ব্যবস্থা।”
কমলগঞ্জের লেখক ও গবেষক আহমদ সিরাজ বলেন, “বনগাঁওয়ের প্রতিটি নারী-পুরুষ আজ একজন করে কৃষি উদ্যোক্তা। কিন্তু ভাঙাচোরা রাস্তা তাদের অগ্রযাত্রায় সবচেয়ে বড় বাধা।”
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, “বনগাঁওয়ের রাস্তা জনগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে উপজেলা পরিষদের প্রকল্পের আওতায় দ্রুত কাজ শুরু করার চেষ্টা করছি।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত রাস্তাটি পাকা করে গ্রামীণ অর্থনীতির এই উদীয়মান সম্ভাবনাকে কাজে লাগাবে প্রশাসন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...