মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ , ২৬ জুলাই ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোন আওতাধীন বিজিতলা মাস্টার পাড়া এলাকায় শুক্রবার (২৬ জুলাই ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এদিন মোট ২৯৮ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়, যার মধ্যে ৮১ জন বাঙালি এবং ২১৭ জন পাহাড়ি সম্প্রদায়ের রোগী ছিলেন।

চিকিৎসা সেবায় অংশ নেন ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স ও মহালছড়ি জোনের মোট ৪ জন চিকিৎসক। তাঁরা হলেন—মেজর তাসমিয়া (গাইনী বিশেষজ্ঞ, ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স), ক্যাপ্টেন অতনু বিশ্বাস (আরএমও, মহালছড়ি জোন); ক্যাপ্টেন তাসমিয়া শাফিক (এমও, ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স) ও ক্যাপ্টেন আহমেদ আজওয়াদ আবরার (এমও, ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স)।

চিকিৎসা ক্যাম্পে রোগীদের স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা এবং দাঁতের ব্যথাসহ নানা সাধারণ স্বাস্থ্য সমস্যা বিষয়ে চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ বিশেষ করে দরিদ্র ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগণ উপকৃত হয়েছেন বলে জানান স্থানীয়রা।

মন্তব্য লিখুন

আরও খবর