
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা পলিটেকনিক ইন্সটিটিউট’র আয়োজনে শিক্ষক সমাবেশ ও কারিগরি শিক্ষার গুরুত্ব সর্ম্পকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের আব্দুল মালেক প্লাজায় ৩য় তলায় পাংশা পলিটেকনিক ইন্সটিটিউট’র সম্মেলন কক্ষে এ শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা পলিটেকনিক ইন্সটিটিউট’র অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল জলিল’র সভাপতিত্বে ”কারিগরি শিক্ষাই শক্তি বেকারত্বেই মুক্তি”শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাবাসপুর ড.কাজী মোতাহার হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফাজ্জেল হোসেন, ড. কাজী মোতাহার হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রশিদ, পাংশা কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম, সাজুরিয়া জেহরা জেরিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পাংশা পলিটেকনিক ইন্সটিটিউট’র পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মোঃ বাকি বিল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বক্তব্য রাখেন সেই সাথে পাংশা পলিটেকনিক ইন্সটিটিউট’র কার্যক্রম নিয়ে কথা বলেন, পাংশায় এমন একটা প্রতিষ্ঠান গড়ে উঠার পিছনের নানা গল্প তুলে ধরা হয়, দেশের অনেক জেলা শহরে এখনো এমন প্রতিষ্ঠান গড়ে না উঠলেও পাংশা উপজেলায় এমন একটি প্রতিষ্ঠান হওয়া সংশ্লিষ্ঠ ব্যাক্তিদের ধন্যবাদ জানান বক্তারা, সেই সাথে প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূন্য পরামর্শ প্রদান করেন বক্তাগন।
উপস্থিত শিক্ষক মন্ডলীরা জানান সুনামের সাথে বর্তমানে পাংশা পলিটেকনিক ইন্সটিটিউট’র পরিচালিত হয়ে আসছে,এ সময় পাংশা পলিটেকনিক ইন্সটিটিউট’রশিক্ষক মন্ডলী,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিএস আর এম’র পক্ষ থেকে তাদের পন্য নিয়ে আলোচনা সভায় মিলিত হয় উপস্থিত অতিথিরা পরে বিএস আর এম’র সৌজন্য দুপুরের খাবার ও উপহার প্রদান করা হয় উপস্থিত সকলকে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...