
মজিবুর রহমানঃ নেত্রকোনার কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস অংশগ্রহণ ও সাত শহীদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করছে কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
শনিবার (২৬ জুলাই) বেলা ১০ টার দিকে নাজিরপুর সাত শহীদের স্মৃতিস্তম্ভে ও বেলা ১১ টার দিকে লেঙ্গুড়ার ফুলবাড়ি এলাকায় শহীদ বীর সেনানীদের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করেন তারা। এসময় বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া, আব্দুল কুদ্দুছ লালচান, আবু সিদ্দিক, সঞ্জু রহমান ভূঁইয়া, কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, মুক্তিযোদ্ধা সন্তানের মাঝে কবিরুল ইসলাম, শাহাদাৎ হোসেন শুভ্র,অলী হাসান, হুমায়ুন আহমেদ,আশরাফুল আলম খান শাহিন,এমদাদুল হক,শাহিন মিয়া বাচির আহমেদ সহ আরো অনেকেই ছিলেন।
সুত্র জানায়, স্বাধিকার আন্দোলন ১৯৭১ সালের ২৬ জুলাই কলমাকান্দার নাজিরপুরে ভবানিপুর নামক স্থানে সংঘটিত হয়েছিল এক সম্মুখযুদ্ধ। ওই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন সাতজন বীর মুক্তিযোদ্ধা।
শহিদ বীর মুক্তিযোদ্ধা হলে ডা. আবদুল আজিজ ও মো. ফজলুল হক। তারা দুইজন নেত্রকোনার বাসিন্দা ছিলেন। মো. ইয়ার মাহমুদ ছিলেন ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার বাসিন্দা ছিলেন। ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও মো. জামাল উদ্দিন।
তাঁরা ছিলেন জামালপুর জেলার বাসিন্দা। তৎকালীন সময়ে নাজিরপুর ভবানিপুর যুদ্ধক্ষেত্র থেকে তাঁদের মরদেহ নিয়ে লেঙ্গুড়ার ফুলবাড়ি সীমান্ত সংলগ্ন ১১৭২ নম্বর পিলারের পাশে গণেশ্বরী নদীর পাড়ে সমাহিত করেছিলেন সাথী মুক্তিযোদ্ধারা।
২৬ জুলাইকে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস হিসেবে পালন করেন স্থানীয় প্রশাসন এবং নেত্রকোনা-ময়মনসিংহ- জামালপুর মুক্তিযোদ্ধা সংসদ,রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ।
এবারের দিবসটি ঘিরে সকালে নাজিরপুর স্মৃতিসৌধে ও পরে লেংগুরায় শহিদদের সমাধিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিটে মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয়। দিবসটি ঘিরে লেংগুরা ফুলবাড়ি দুর্যোগ আশ্রয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নেত্রকোণা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) সুখময় সরকার। বীর মুক্তিযোদ্ধা আব্দুর বারী চাঁন মিয়া ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. তারিকুল ইসলাম সঞ্চালনা অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান,
উপজেলা বিএনপির সভাপতি এম.এ খায়ের,বীর মুক্তিযোদ্ধা মোতামেম ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম, লেংঙ্গুরা ইউপি বিএনপি’র সভাপতি হালিম হাওলাদার প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...