
মোঃ বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহী তানোর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সিদ্দিকুর রহমান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিয়াকত সালমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সায়মা আঞ্জুমান, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম,তানোর আল মাদ্রাসাতুল ইসলাহীয়ার সুপার মোকসেদ আলী, তানোর কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডী,মুন্ডুমালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোঃ সাদিকুল ইসলাম তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, জিওল দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আসলাম মিঞা,মুন্ডুমালা কামিল মাদ্রাসার সুপার আমির উদ্দিন ছাঐড় নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা মাহমুদ প্রমূখ।
এছাড়া ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনেরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, দুঃখজনক হলেও সত্য তানোরে কোন প্রতিষ্ঠান শত ভাগ ফলাফল করতে পারেনি।আগামীতে কিভাবে আরো ভালো করা যায় সেই বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন,একজন শিক্ষার্থী কোনভাবেই বিদ্যালয়ে স্মাট ফোন না আনে সে বিষয়ে প্রধান শিক্ষক দের সজাগ থাকতে হবে।
এছাড়াও ইউএনও তার বক্তব্যে আরো বলেন, আমি আপনাদের শিক্ষা পরিবার নিয়ে শিক্ষক ও শিক্ষার মানসহ বিদ্যালয় ভবন উন্নয়নে কাজ করতে চাই। এছাড়াও তানোর উপজেলার বিভিন্ন উন্নয়ন করে তানোর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আসাবাদ ব্যক্ত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...