
জামাল উদ্দীন, কক্সবাজারঃ কক্সবাজার রামু ব্যাটালিয়ন বিজিবি অভিযানে মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে একটি ট্রাকের হেডলাইট কভারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
৩১ জুলাই (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে একটি বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় টেকনাফ থেকে চট্টগ্রামের পটিয়াগামী একটি ট্রাক সন্দেহভাজন হিসেবে আটকানো হয়।
এসময় ট্রাকটির চালক ভূজপুর থানার পাগলিছড়ি এলাকার মৃত নুর আহমদের ছেলে মো. আব্দুল কাশেম (৫৭) ও তারই সহকারী পটিয়ার কচুয়াই গ্রামের ছাবের আহমেদের ছেলে মো. নুরুল হক (৫৮) আটক করা হয়।
দুজনেই প্রাথমিকভাবে মাদকের বিষয়টি অস্বীকার করেন। পরে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে হেডলাইটের কভারের ভেতর থেকে ইয়াবার এই বিশাল চালান উদ্ধার করা হয়।
এ বিষয়ে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, রামু ব্যাটালিয়ন শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান দমনেও সর্বদা সক্রিয়ভাবে কাজ করছে। আজকের এই সাফল্য তারই অংশ।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও নিশ্চিত করেছে বিজিবির এই কর্মকর্তা
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...