সাজেক সড়কের মাচালং বাজার এলাকায় সড়ক ডুবে যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ , ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সাজেক পর্যটন কেন্দ্রের সাথে সরাসরি সড়ক যোগাযোগ মাচালং বাজার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে সাজেকে যানবাহন চলাচল সম্পূর্ণ থমকে রয়েছে। তবে বিকল্প পথে আটক পর্যটকদের পারাপার করা হচ্ছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটকে পড়া অনেক পর্যটক সড়কের ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় পারাপার হচ্ছে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে মাচালং বাজার এলাকার রাস্তা এবং মাচালং ছড়ার উপর ব্রিজ পানিতে ডুবে গেছে। বর্তমানে সেখানে প্রায় চার থেকে পাঁচ ফুট গভীর পানির প্রবাহ রয়েছে, যা সাজেকগামী সকল গাড়ির চলাচল বন্ধ করে দিয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পর্যটকদের চলাচলে অস্থায়ী অসুবিধার সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যাটির দ্রুত সমাধানে কাজ করছে।

মন্তব্য লিখুন