
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৩৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলা শাখার উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব।
বিশেষ অতিথি ছিলেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক আজিজ আহমদ কিবরীয়া, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, মৌলভীবাজার শহর জামায়াতের সাধারণ সম্পাদক কাজী দহিয়ান, জেলা সাধারণ সম্পাদক মহসিন আহমদ, জেলা দাওয়াতি সম্পাদক আব্দুল মুহিদ মুর্শেদ, জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, জামায়াতের সহকারী সম্পাদক মনসুর আলী ও কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই।
কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি তানভির রায়হান ওয়াসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা শিবির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অতিথিরা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে মেধাবীদের ভূমিকা অপরিসীম। তারা কেবল শিক্ষায় নয়, আদর্শ ও নৈতিকতায়ও এগিয়ে থেকে জাতি গঠনে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার