
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃমৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দর শেখর। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তিনি এ পরিদর্শনে আসেন।
চেকপোস্ট এলাকা ঘুরে দেখার পর শ্রী চন্দর শেখর চাতলাপুর এলসি স্টেশন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তার আগমনে চাতলাপুর এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. তারিফ মিয়া, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, অভিবাসন কর্মকর্তা উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম, এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদুর রহমান সেজু, ব্যবসায়ী নেতা সলিল শেখর দত্ত, কাজী বদরুল ইসলাম, সাইফুর রহমান রিমন, আলম খান সুমন, মো. ফখরু উদ্দিন চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে ভারতীয় ডেপুটি হাইকমিশনার অভিবাসন কেন্দ্রের জনবল, সুবিধা-অসুবিধা এবং যাত্রীসেবা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। যাত্রীসেবা আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরে তিনি জুড়ী উপজেলার বটুলি স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্টও পরিদর্শন করেন। এসময় বিজিবি, বিএসএফ, স্থানীয় প্রশাসন এবং আমদানি-রপ্তানিকারক সমিতির সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন।
বাণিজ্যিক কার্যক্রমকে সহজ করতে ব্যবসায়ীরা ভারতের বিজনেস ভিসা প্রক্রিয়া সহজ করার দাবি জানান। ডেপুটি হাইকমিশনার ব্যবসায়ীদের কথা ধৈর্য সহকারে শুনে ভিসা জটিলতা সমাধানের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনটি ছিল সীমান্তবর্তী অঞ্চলে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...