• খুলনা জাতীয়
  • খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ , ৯ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম জালাল উদ্দীন:খুলনা

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পাদনের লক্ষ্যে খুলনায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুর ৩টায় শিরোমনি পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।

আগামী ১০, ১১ ও ১২ আগস্ট খুলনা জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষার আগে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব টি. এম. মোশাররফ হোসেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি যোগ্য প্রার্থী বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন