
খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। গতাকাল সোমবার (১১ আগস্ট) সকালে শহরের টাউনহল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
এর আগে টাউনহল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউনহলে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর জেলা প্রশাসক অতিথিদের সঙ্গে নিয়ে মেলায় অংশ নেওয়া ২৬টি স্টল পরিদর্শন করেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম বলেন, সমাজের সকল শ্রেণির মানুষের সচেতনতা ও সহযোগিতা থাকলে আমরা বৃক্ষ সংরক্ষণে সফল হব।
প্রতিবছরের পরিকল্পনা অনুযায়ী বৃক্ষরোপণ কার্যক্রমেও আমরা সফলতা অর্জন করব। নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণ সম্পর্কে ভালোবাসা ও সচেতনতা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, রেঞ্জ কর্মকর্তা এস.এম মোশাররফ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল প্রমুখ।
সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলায় সদর উপজেলার বিভিন্ন নার্সারি, কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাবার ও ঘর সাজানোর সামগ্রীসহ মোট ২৬টি স্টল স্থান পেয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...