
ঢাকার গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যারীদের ফাঁসির দাবিতে যশোরের চৌগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রেস ক্লাব চৌগাছার সামনে উপজেলার প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকগণ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
প্রায় ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাব চৌগাছার আহবায়ক ও দৈনিক যশোর বার্তার সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব, দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টু, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও প্রধান শিক্ষক শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ প্রমুখ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, গত ১৬ বছরে আওয়ামী দুঃসাশনের আমলে আমরা বহু সহকর্মীকে হারিয়েছে, অনেকে হয়েছেন চিরতরে পঙ্গু। সে সময়ে আমরা বিচারের জন্য এ ভাবে একত্রিতও হতে পারেনি। জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে এসে সাধারন মানুষের মত গণমাধ্যম কর্মীরাও স্বস্তি পেয়েছে।
কিন্তু হঠাৎ করেই কেন জানি আবারও সেই দুঃশাসনের হাতছানি। নতুন বাংলাদেশের কাছে মানুষ এটি কখনও প্রত্যাশা করেনি। কি অপরাধ ছিলো আমাদের সাংবাদিক বন্ধু আসাদুজ্জামান তুহিনের। তিনি ছিলেন একজন প্রতিবাদি সাংবাদিক।
চাঁদা নেয়ার দৃশ্য তিনি দিনে লাইভ করেন আর সন্ধ্যায় তাকে নির্মম হত্যার শিকার হতে হয়। আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হত্যাকান্ডের সাথে যে সকল সন্ত্রাসী জড়িত তাদের অবিলম্বে ফাঁসির দাবি জানাচ্ছি।
এ সময় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি খালেদুর রহমান, সাংবাদিক টিপু সুলতান, ইমাম হোসেন সাগর, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, ফারুক হোসেন, মেহেদী হাসান শিপলু, খলিলুর রহমান জুয়েল,নুরুল আলম, শাহিন সোহেল, কবিরুল ইসলাম, সুমন হোসেন, সজিব হোসেনসহ সাংবদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...