
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা ছদাহা ইউনিয়ন এর পূর্ব কাজির পাড়া নুরুল আমিন সওদাগর এর পাশে একটি পরিত্যাক্ত জায়গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যেই চলতো রমরমা জুয়ার আসর। হঠাৎ করেই জুয়ার আসরে হাজির ভ্রাম্যমাণ আদালত।
(১৭ আগস্ট) রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টাপর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উন্মোচিত হলো দীর্ঘদিনের গোপন জুয়ার আসর।
বিশেষ সূত্রে জানা যায়, উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব কাজিরপাড়ায় নুরুল আমিনের দোকানের পাশেই বহুদিন ধরে বসতো মদ ও জুয়ার আড্ডা। এলাকার তরুণ–যুবকরা প্রতিদিন রাত নামলেই এখানে ভিড় জমাত। এ নিয়ে আশেপাশের মানুষজন দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন।মাদক ও জুয়ার কারণে পারিবারিক অশান্তি, ঝগড়া–বিবাদ এমনকি চুরিচামারি বেড়ে যাওয়ার অভিযোগও ছিলো।
এলাকাবাসীর ভাষ্য, যারা জুয়া খেলে তাদের অধিকাংশ লোক পেশাজীবি। জুয়ার আড্ডায় প্রতিরাতে হাজার হাজার টাকা শেষ করে জড়িতরা৷ আর এর প্রভাবে এলাকায় তৈরি হয়েছিল অপরাধের নতুন জাল।
রোববার অভিযানের সময় ইউএনওর নেতৃত্বে আনসার সদস্যরা জুয়ার আসর গুঁড়িয়ে দেন।
অভিযান শেষে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ ও জুয়ার আসর বসছে এমন অভিযোগ পেয়েছিলাম। আজকের অভিযানে সেই আসর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জনগণের স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...