
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপাড় এলাকার একটি ধানখেত থেকে বৃহস্পতিবার সকালে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি উদ্ধার করেন সাপ সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা। পরে বন বিভাগের সহায়তায় সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
চঞ্চল গোয়ালা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয়রা ধানখেতে অজগর আটকা পড়ার খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ধানক্ষেতে থাকা নেটের বেড়ায় পেঁচিয়ে সাপটি আটকা পড়েছিল। পরে নেট কেটে অজগরটিকে উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিছুটা আঘাতপ্রাপ্ত থাকলেও চিকিৎসার পর দুপুর ১টার দিকে অজগরটিকে বনে অবমুক্ত করা হয়।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, বনরক্ষীদের সহায়তায় অজগরটি নিরাপদে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সাপ দেখলে পিটিয়ে না মারার অনুরোধ জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...