পাইকগাছায় বিএনপি নেতা রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ , ২২ আগস্ট ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা, চিনেমলা ও গোয়ালবাতান বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ রফিকুল ইসলাম রফিক।

সভায় তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার হয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি। জনগণের অধিকার আদায় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য।”

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর সঙ্গে খোলামেলা মতবিনিময়ের মাধ্যমে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান।

মন্তব্য লিখুন

আরও খবর