
নড়াইলে কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার আসামী হুমায়ুন শেখ (৪২) কারাগারে অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২২আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি ছিল হুমায়ুন শেখ। তিনি গত ২ মাস যাবৎ জেলা কারাগারে ছিলেন। গত কয়েক দিন যাবৎ তিনি জ্বরে ভুগছিলেন।
শুক্রবার মধ্যরাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা কারাগারের জেলার মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন,তিনি কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলেন, শুক্রবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে নড়াইল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত